• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]

১৩ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরেছে যমুনা কারখানা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি গ্যাস সংকটে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

এর আগে বৃহস্পতিবার থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, গ্যাসের চাপ কম থাকায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে। আজ থেকে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে ১০-১২ দিন সময় লাগবে।

১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সারকারখানা। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ