• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার

দেশের আওয়াজ ডেস্ক : / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে মহাসড়কে প্রকাশ্যে গাড়ী থামিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, লুণ্ঠিত মোবাইলফোন ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও মো. বাবু (৩৫)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘একাধিক অভিযান চালিয়ে ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছি। আর অপর দুইজনকে র‍্যাব-১২ গ্রেফতার করেছে। এর মধ্যে তিনজন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অভিযানে নগদ ২২ হাজার ৫০০ টাকা, লুণ্ঠিত তিনটি মোবাইলফোন এবং ডাকাতদের ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মহাসড়কে ডাকাতি করাই তাদের মূল পেশা।’

বলে রাখা ভাল, গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ১৫-২০ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ