• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

সারা দেশে তাপপ্রবাহ নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

দেশের আওয়াজ ডেস্কঃ / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আগামী তিন দিনের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৮ মে) অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া সতর্কবাতায় এ তথ্য জানানো হয়।

তিনি জানান, খুলনা বিভাগের উপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ দেশের অনেক জায়গায় বিস্তার লাভ করতে পারে এবং আজ দুপুর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ আকারে অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝারি তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তীব্র তাপপ্রবাহ এবং অতিতীব্র তাপপ্রবাহে তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ