• বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]

চুয়াডাঙ্গায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

দেশের আওয়াজ ডেস্ক : / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

হিম শীতল ঠান্ডা বাতাস কুয়াশা আর মেঘাচ্ছন্ন  আকাশের কারনে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে এক রকম অসহায় হয়ে পড়েছে। জেলায় সূর্যের দেখা নেই। সোমবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠান্ডা বাতাস ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সোমবার সকাল ছয়টায় স্মরণীয় তাপমাত্রার রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

তীব্র শীতের কারণে খেটে খাওয়াও ছিন্নমল মানুষ গুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কম। খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন আর উত্তরের হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের দাপট আরো কিছুদিন অব্যাহত থাকবে জেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ