• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

সাগরে লঘুচাপ, বুধবার থেকে বৃষ্টির আভাস

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে বুধবার থেকে বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৫ নভেম্বর) থেকে দেশের উত্তরের দুই বিভাগ (রংপুর ও রাজশাহী) ছাড়া বাকি ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। তবে উপকূলীয় তিন বিভাগে (খুলনা, চট্টগ্রাম ও বরিশাল) বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

বুধবারের মধ্যে দেশের রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী পাঁচদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ