• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে মাদক বেচাকেনার সময় ৩ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন থেকে মাদক বেচাকেনার সময় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ৫ এর সদস্যরা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. জামাল (৫০), একই উপজেলার ফতেপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. বাবলু (৩০), হরিনগর ক্ষ্যাপাপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মো. কাবুল (৩২)।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নর ৭ নম্বর ওয়ার্ডের নয়ালাভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক বেচাকেনার সময় ২২৪ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব ৫ এর অধিনায়ক মারুফ হোসেন খান।

তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, নয়ালাভাঙ্গা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। তখন ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলার মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ