• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ছিনতােয়র ঘটনায় ছিনতায়কৃত ১টি মটর সাইকেল ও ০২টি মোবাইল ফোনসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাতে শিবগঞ্জ থানা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনায় জড়িত ছিনতাই চক্রের ২ সদস্যকে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ওমরপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে ছিনতাইয়ের মূলহোতা মোঃ নাইম ইসলাম কানন (২৬) ও শ্যামপুর বাজিতপুর গ্রামের জুয়েল আলীর ছেলে আজিজুল হক (২২) ।
ছিনতাইকারীর মূলহোতা মোঃ নাইম ইসলাম কানন এর বিরুদ্ধে ইতি পূর্বেই ছিনতাই অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামা বাজার হইতে দক্ষিণে ঈদগাহ এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইকারী দলের অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী মটর সাইকেল আরোহী দুই ব্যক্তিকে পথরোধ করে ০১টি হিরো ডিলাক্স মটর সাইকেল ও ০২টি টাচ মোবাইল ফোন ছিনতাই করে। এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানার মামলা রুজু হয়।
ছিনতাই এর ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করে। মামলা দায়ের হওয়ার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করে।
এ বিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে ছিনতাই এর সাথে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই এর ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ