• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]

লোকাল বাসে তারেক রহমান, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন

দেশের আওয়াজ ডেস্ক : / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, তিনি একজন সাধারণ যাত্রীর মতোই লন্ডনের একটি লোকাল বাসে উঠছেন, সঙ্গে কোনো নিরাপত্তাকর্মী, প্রটোকল বা বাহনবহর নেই।

স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে লন্ডনের উত্তরাংশের এক নিরিবিলি বাসস্টপে তোলা ছবিতে দেখা যায়, মোবাইল হাতে বসে আছেন মধ্যবয়সী তারেক রহমান। তার পরনে হালকা নীল শার্ট, খাকি প্যান্ট এবং পায়ে সাধারণ স্নিকার্স। তিনি বসেছিলেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে। কিছুক্ষণ পর একটি লাল ডাবল-ডেকার বাস এসে থামলে তিনি অন্য যাত্রীদের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে বাসে উঠে পড়েন।

জানা গেছে, ছবিগুলোর মধ্যে নিউ ভিক্টোরিয়া হসপিটাল বাসস্টপে তোলা একটি ছবিতে স্পষ্ট দেখা যায়, তিনি বাসের জন্য অপেক্ষা করছেন এবং মোবাইলে মনোযোগ দিয়ে কিছু পড়ছেন। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

ছবিগুলোর কমেন্ট ঘরে অনেকেই এই ঘটনাকে ‘অ্যান্টি-ভিআইপি’ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। যেখানে বাংলাদেশে রাজনীতিবিদদের জন্য আলাদা গেট, নিরাপত্তা বলয় ও বিলাসবহুল যানবাহন এখনো নিয়মের মতো প্রতিষ্ঠিত, সেখানে একজন শীর্ষস্থানীয় নেতার এমন সাধারণ যাতায়াত নিঃসন্দেহে একটি ভিন্ন বার্তা বহন করে।

নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, এই ধরনের আচরণ শুধু একজন নেতার ব্যক্তিগত নম্রতার প্রকাশ নয়, বরং তার রাজনৈতিক দর্শনের প্রতিফলন—যেখানে নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের ব্যবধান কমে আসে।

ছবিগুলো বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে: “সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান। যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করেন সাধারণ মানুষের মতোই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ