• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

লালপুরে ৭ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিবেদক // / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নাটোরের লালপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাতটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এজিএস ইটভাটাকে ২ লাখ, এজিআর ইটভাটাকে ৩ লাখ, এইচএম ইটভাটাকে ২ লাখ, এজিএম ইটভাটাকে ১ লাখ, এসকেএন ইটভাটাকে ৩ লাখ, বিএমবি ইটভাটাকে ২ লাখ এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ