• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

লালপুরে গাঁজার গাছসহ চাষকারী আটক

নাটোর প্রতিবেদকঃ / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নাটোরের লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে গাঁজার গাছ চাষকারীকে গাঁজার গাছসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আরবাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

লালপুর থানা সূত্রে জানা যায়, গাঁজার গাছসহ আটককৃত আসামি আ. কুদ্দুস (৫২) উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছিল।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (২৬ অক্টোবর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ