অনিয়মের অভিযোগে লক্ষীপুর ৩ ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপ নির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন। তদন্তের ফলাফল সাপেক্ষে পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিব মো জাহাংগীর আলম।
গত রোববার এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুই আসনেই নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা। লক্ষ্মীপুর–৩ এ গোলাম ফারুক পিংকু আর ব্রাহ্মণবাড়িয়া–২ এ সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
বেসরকারি ফল ঘোষণার পর লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে এক ব্যক্তি অনরবত ব্যালটে সিল মেরেছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ঘটনার সতত্যা নিরুপণে একটি তদন্ত কমিটি গঠন করেন।
আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিতআওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত
একইভাবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ বিবেচনা করে নির্বাচন কমিশন ফলাফলে গেজেট স্থগিত করেছে।