• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]

রোববারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

আগামী রোববারের (২৬ নভেম্বর) মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, পরবর্তীতে এটি ঘনীভূত হতে পারে।

এদিকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এক সামুদ্রিক আবহাওয়া সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, রোববারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চাঁদপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ