• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

রাতে আরও বাড়বে শীত

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

সোমবার (২২ জানুয়ারি) মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ জানানো হয়।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের সবস্থানে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং কমতে পারে দিনের তাপমাত্রাও।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে সারাদেশে; কমতে পারে দিনের তাপমাত্রা। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ