• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি বিশেষ টিম।
র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য জানান।

র‌্যাব আরও জানায়, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগ ওঠে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ঢাকায় তিনি আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে আদাবরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে ঢাকার আদাবর থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে তাকে ঢাকার আদালতে তোলা হবে। যদি রিমান্ড মঞ্জুর করা হবে তাহলে তাকে রাজশাহীতে নেওয়া হবে। বাগমারা থানার একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। তাকে রাজশাহী নিয়ে আসতে দুই/চারদিন লেগে যেতে পারে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ