• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহী-১ : আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি

নিজস্ব প্রতিবেদক// / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

প্রার্থিতা ফিরে পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার দলবল নিয়ে ভোট চেয়েছেন।
এদিকে প্রার্থিতা ফিরে পেয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান মাহি। ওই দিন সকালে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই দুপুরের দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন এই চিত্রনায়িকা।
এ প্রসঙ্গে মাহি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন হবে। এলাকায় যার জনপ্রিয়তা যত বেশি, তিনিই নির্বাচনে জয়ী হবেন।
অভিযোগের বিষয়ে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমি চরআষাড়িয়াদহ ইউনিয়নে এসেছি এটা সত্য, আমাকে এই ইউনিয়নের মানুষ কোনদিন দেখেনি তাই তাদের সাথে দেখা সাক্ষাৎ ও দোয়া নিতে এসেছি।
তবে কোন আচরণ বিধি লঙ্ঘন করিনি। আমার তো প্রতীকই নাই তাহলে ভোট চাইবো কিভাবে। আমি এই এলাকার সন্তান সবাই আমাকে দেখবে চিনতে এবং আমি দোয়া চাইবো এটাইতো স্বাভাবিক ব্যাপার।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী,২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ