• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

৫ আগস্টের ছাত্র জনতার উপর হামলা ও দুটি হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে রাজশাহী র‍্যাব-৫ এর সদস্যরা।

র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। তিনি জানান, তার নামে ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এছাড়া রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোন মামলা থাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ