• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

গত (৯ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ