• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ১৪ জন গ্রেপ্তার

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক // / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ (৪২) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে রাজশাহী জেলায় ১০ জন ও মহানগরে ৪ জন গ্রেপ্তার হয়েছেন। যুবলীগ নেতা ইয়াসির আরাফাত সৈকতকে গ্রেপ্তার করেছে জেলার গোদাগাড়ী থানা-পুলিশ। এছাড়া গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেককে গোদাগাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ইয়াসির আরাফত সৈকত ছাড়াও বাগমারা থানার মামলায় জেলা যুবলীগের সহসভাপতি নাইম ইসলাম, উপজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন, চারঘাট থানার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুর গ্রেপ্তার হয়েছেন। এদিকে রাজশাহী নগর পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. অভিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ