• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক: / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রবিবার ও সোমবার দুদিন থেকে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে। ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকলেও ১০টার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। সোমবার
সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ ও বিকাল সাড়ে ৩টায় ছিল ৫৮ শতাংশ। আবহাওয়া অফিস বলছেন, রাজশাহীতে এখন মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকবে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সোমবার রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে রোববার সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রাজশাহীতে সর্বশেষ গত শনিবার দিবাগত রাতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। এরপর থেকে পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। এরপর দুপুর দেড়টায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও এ দিন বাতাসের আর্দ্রতা ছিলো ২২ শতাংশ। ফলে তীব্র গরমঅনূভুত হচ্ছে। এদিকে তাপপ্রবাহে জনমনে অস্বস্তি দেখা গেছে। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে। এছাড়াও মৃদু এই তাপপ্রবাহে সব থেকে বেশি কষ্টে আছেন রোজদাররা। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলছেন, দেশের সর্বোচ্চ তাপামত্রা রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এ রকম তাপ প্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হঠাৎ বৃষ্টিরও সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ