• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে সড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক // / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৫ মে, ২০২৫

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দেয়ার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখেন তারা। এ সময় ওই এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়।এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি একদফা। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। এসময় কর্মসূচিতে রাজশাহী নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ