• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্র ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

এপ্রিলের শুরু থেকেই রাজশাহী অঞ্চলে অব্যাহত আছে তীব্র তাপদাহ। এতে করে জনজীবনে নেমে এসেছে নাভিশ্বাস। প্রাণীকুলেও দেখা মিলেছে অস্বস্থি। সোমবার (২৯ এপ্রিল) রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। দুপুর তিনটায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দুপুর ৩ টার দিকে রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিলো ১২ শতাংশ। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ এপ্রিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াম। এছাড়াও ২০১৪ সালে ২১ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২. ৬ ডিগ্রী সেলসিয়াস। যা গত ১০ বছরের মধ্যে এই তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়।

আগামী আরো কয়েকদিন একই রকম তাপমাত্রা অব্যাহত থাকার কথা জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিস।

এদিকে তীব্র তাপদাহের কারণে দিনমজুর থেকে শুরু করে সব শ্রেনী-পেশার মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ী থেকে তেমন কেউ বের হচ্ছে না। শিশু ও বৃদ্ধরা নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ