• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে বেসরকারি ক্লিনিকের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহীতে বেসরকারি ক্লিনিকে অপারেশন বন্ধের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে । আজ বৃহস্পতিবার বিকেলে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্মেলন কক্ষে বেসরকারি ক্লিনিক মালিক ও অ্যানেস্থেসিওলজিস্টদের নিয়ে বসেন বিএম এর নেতৃবৃন্দরা।

এসময় দীর্ঘ আলোচনার পর অপারেশন বন্ধের ধর্মঘট প্রত্যার করা হয়। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ খন্দকার গোলাম মোস্তফা জানান, দুপুরে দুটি পক্ষকে নিয়েই বিএম এর নেতারা বসেন। সেখানে দীর্ঘ সময় অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানো না বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় ।

তবে সেই সভায় অ্যানেস্থেসিওলজিস্টদের জন্য নির্ধারিত ফি নির্ধারণ করা হয়নি। পরে উভয়পক্ষ সেটি মেনে নিয়ে এই সংকটের সমাধান করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট (বিএসএ) রাজশাহী শাখা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পারিশ্রমিকের (ফি) নতুন তালিকা পাঠালে দুইপক্ষের মধ্যে দরকষাকষি ও মনোমালিন্যের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ