• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ ১২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক মামলার আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।

বৃহস্পতিবার দিনাগত রাত থেকে শুরু করে শুক্রবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ৫১ লিটার চোলাইমদ উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ