• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে নিষিদ্ধ বালাইনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকিতে ৬৮ শতাংশ মানুষ

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিষিদ্ধ বালাইনাশকের ব্যবহারে রাজশাহীর শতকরা ৬৮ শতাংশ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। বুধবার বেলা সাড়ে ১১টার সময় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন বারসিকের আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক অনুসন্ধানমূলক গবেষণায় রাজশাহীর ৮টি জেলার ১৯টি গ্রামে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, এসব এলাকায় ব্যবহৃত অধিকাংশ কীটনাশক নিষিদ্ধ হলেও কৃষকেরা তা জানেন না। গবেষণায় দেখা যায়, শতকরা ৯৩.৩৭ শতাংশ ব্যবহারকারী জানেন না তারা যে কীটনাশক ব্যবহার করছেন তা নিষিদ্ধ ও বিপজ্জনক। সমন্বয়ক শহিদুল ইসলাম আরও জানায়, বাজারে অনায়াসে এসব নিষিদ্ধ বালাইনাশক পাওয়া যাচ্ছে, কিন্তু তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর তদারকি নেই। গবেষণায় আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টিও উঠে এসেছে। এসময় সংবাদ সম্মেলনে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার কঠোরভাবে বন্ধ করা, কীটনাশক আইন ও বিধির প্রয়োগ করা, কীটনাশক সম্পর্কিত স্বাস্থ্য তথ্য নিবন্ধন কর, কীটনাশকের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের জন্য তহবিল গঠন করার সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ