• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে ননএমপিও বেসরকারি শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী // / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

স্বীকৃতি প্রাপ্ত ননএমপিও বেসরকারি শিক্ষক ফোরামের উদ্যোগে সারাদেশে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি অংশ হিসেবে রাজশাহীতে স্মারকলিপি প্রদান করেছে ননএমপিও বেসরকারি শিক্ষক ফোরাম।
জেলার স্বীকৃতি প্রাপ্ত ননএমপিও বেসরকারি শিক্ষক ফোরামের আয়োজনে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সকল ননএমপিও প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ একত্রিত হয়ে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মুনিমুল হক,রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুস সালাম, সেক্রেটারি সুপার মোঃ নিয়াজ উদ্দিন, এছাড়াও সহ-সভাপতি ফারহানা শরমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন। এসকল ননএমপিও শিক্ষকগণের একদফা এক দাবি একযোগে সকল স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিও প্রদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ