রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ এবং ভিডিও ধারণ ও হুমকি দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে প্রেমিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের তিনজনের বিরুদ্ধেই একই দিনে একই স্থানে ভুক্তভোগী ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। গতকাল রোববার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো এসব তথ্য জানানো হয়ে। র্যাব-৫ রাজশাহী উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক জানান,ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গেফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি আরিয়ান। গত ৩০ আগস্ট তারা নগরের ভদ্রা এলাকায় দেখা করেন। এ সময় আরিয়ান শাফী তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। আরিয়ানের পর তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এর ভিডিও করে রাখা হয়।র্যাব আরও জানায়, তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণের পর তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে, এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগীংর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় র্যাব ছায়াতদন্ত করছিল। এবং আসামি গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন। তিন আসামিকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।