• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে চলতি মওসুমে তাপমাত্রা রেকর্ড ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদকঃ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাজশাহীতে বৈশাখে মরুদ্যানের মতো তাপমাত্রা বয়ে যাচ্ছ। ঘরে-বাইরে সর্বত্র আগুনের উত্তাপ। কোথাও এতটুকু স্বস্তি ন্ইে, আগুন গরমে হাঁসফাঁস ধরে গিয়েছে প্রাণ-প্রকৃতির। এছাড়া তেঁতে উঠছে ঘরবাড়িতে থাকা আসবাবপত্রগুলোও। গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির জন্য মানুষের মধ্যে পড়েছে হাহাকার। তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে বেশ কয়েকদিন থেকেই দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেকে আবার চোখেমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়। তবে রিকশা চালকদের তীব্র রোদ উপেক্ষা করেই রিকশা চালাতে দেখা গেছে। এছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষেরাও। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার সময় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপে তেঁতে উঠেছে প্রকৃতি। তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নিচে নামছে না। কেবলই উপরে উঠছে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যক্ষেক শহিদুল ইসলাম বলেন, ভারী বর্ষণ ছাড়া আপাতত এ তীব্র তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দুই একদিনের মধ্যে রাজশাহীতে বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই। তাই আপাতত বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। উল্লেখ্য, প্রায় একমাস যাবত বৃষ্টির দেখা নেই। নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপ, সেচ পাম্প হ্যান্ড টিউবয়েলে টিউবয়েলের পানি উঠছে না। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে মুসল্লিরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে নামাজ শেষে প্রার্থনার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহীর তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২ এপ্রিল ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর আর বৃষ্টির দেখা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ