• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

চীন সফরে রাশেদ খান মেননসহ ৯ বাম নেতা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৩ মে, ২০২৪

চীন সফরে গেছেন ক্ষমতাসীন ১৪ দলের শরিক জাসদ, ওর্য়ার্কাস পার্টি ও সাম্যবাদী দলের ৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৩ মে) দুপুরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে চীনের কুংমিংয়ের উদ্দেশে রওনা হন তারা। সফর শেষে আগামী ১৮ মে দেশে ফিরবে প্রতিনিধিদলটি।

৯ বাম নেতা হলেন— ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, ওয়ার্কার্স পার্টির নেত্রী লুৎফুন্নেছা খান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, সাম্যবাদী দলের অধ্যাপক তৃপ্তি বড়ুয়া ও হ মোশাহিদ প্রমুখ।

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে প্রতিনিধিদলকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

বাম নেতারা চীনের কুনমিংয়ে ইউনান একাডেমি অব এগ্রিকালচার সায়েন্স একাডেমি, কেপিসি ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করবেন। নেতারা রুট (ওয়েলিন কমিউনিটি) লেভেলে চীনা কমিউনিস্ট পার্টি কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন।

এছাড়া বাম প্রতিনিধিদলটি চীনা কমিউনিস্ট পার্টি, ইউনান প্রদেশের সরকারের বৈদেশিক শাখার প্রধানসহ আরও অনেকের বিশ্বপরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ