• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

বাঘায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় ১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ আলী (৫১) কে আটক করেছে রাজশাহী িডিব পুলিশ। আজ বৃহস্পিতবার (০২ মে) ০২টা ২০ ঘটিকার সময় বাঘা থানাধীন আলাইপুর (ভুড়িপাড়া) গ্রামস্থ মোঃ নাজমুল আলমের বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর হতে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ আলী বাঘা থানার আলাইপুর (ভুড়িপাড়া) এলাকার মৃত আজগর আলীর ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী পুলিশ সুপার মোঃ সাইফুর রহমানের দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সামাদ এর নতেৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার ০২টা ২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে বাঘা থানাধীন আলাইপুর (ভুড়িপাড়া) গ্রামস্থ মোঃ নাজমুল আলম বাড়ীর দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর হতে ১৫ (পনেরো) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে গ্রফেতার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ) মোতাবেক রুজু হয়ছে। মামলা নং-০১। মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ