• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক // / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

রাজশাহীতে পুলিশী অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা,বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন,রাজশাহীর পবা উপজেলার শ্রীপুর গ্রামের সোহাগ রহমান (৩৭) ও বাগমারা উপজেলার কানাইশহর গ্রামের রেজাউল করিম (২৫)। সোহাগ রহমান পবার নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। আর রেজাউল দলের কর্মী। রেজাউল বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা আমবাগান এলাকার বাসিন্দা। শুক্রবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সংশ্লিষ্ট থানা পুলিশ এদের গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদেরকে রাজশাহী আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ