কারিতাস রাজশাহী অ ল এসডিডিবি প্রকল্পের আয়োজনে রবিবার (০১ অক্টোবর) সকাল সারে ১০ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের বাগানপাড়া ক্লাব ঘরে প্রতিবন্ধী ও প্রবীণ এবং মাদকাসক্ত ইউনিয়ন পর্যায়ের ৩৩ আন্তঃর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রবীণদের নিয়ে র্যালী বের করে। র্যালীটি বিভিন্ন স্থান প্রদিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অ লের পরিচালক মি. ডেভিড হেম্ব্রম । বিশেষ অতিথি ছিলেন বাগান পাড়া ক্যাথিড্রাল ধর্মপল্লী সহকারী পালপুরোহিত ফারাদ মার্শেল তপ্ন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিক ২ নং ওয়ার্ডের ফোরাম কমিটির সভাপতি মি, যোসেফ মুরমু। স ালনায় ছিলেন এসডিডিবির এনিমেটর স্বপন এল.গমেজ।