• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে অনুমোদনহীন বিস্কুট পাউরুটি ও কেক তৈরিতে জরিমানা

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি তৈরি ও বাজারজাত করায় অভিযোগে একটি বেকারিকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত জান্নাত বেকারি অ্যান্ড কনফেকশনারি নামের ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। বিএসটিআই’র অনুমোদন না নিয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রমুখ। আর জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ