• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে ডিবির অভিযানে হেরাইনসহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরিফ রববানী , ময়মনসিংহ || / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহের অপরাধ নির্মুলে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন জেলা গোয়েন্দা সংস্থা( ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ। মাদক,ছিনতাই,চুরি,ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন মুখী মাজার মোড়স্থ পাকা রাস্তার পাশ থেকে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন পাগলা উপজেলার রাইলনা পুর্বপাড়া মুখী চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (৩৬), মুখী ব্রীজপাড়,এলাকার মৃত নাসির উদ্দীনের পুত্র মোঃ মামুন মিয়া (৩৪), মুখী নদীরপাড় এলাকার আবুল কালামের পুত্র মোঃ সিদ্দিক (২৮), বাইলনা পূর্বপাড়া,এলাকার সুলতান মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (৩০), । এসময় তাদের হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্বার করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে- গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ মিয়া (৩৬) এর বিরুদ্ধে ০৩টি, আসামী মোঃ মামুন মিয়া (৩৪) এর বিরুদ্ধে ০৩টি, আসামী মোঃ সিদ্দিক (২৮) এর বিরুদ্ধে ০১টি ও আসামী মোঃ সোহাগ মিয়া (৩০) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

উদ্ধারকৃত ৪০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ