রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছিতে ব্রাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ ঘটিকার সময় উপজেলার মৌগাছি বাজারের পাশে স্কুল এন্ড কলেজ কারিগরি স্কুল মাঠে অনুষ্ঠিত মিটিংএ আলহাজ্ব সিহাব উদ্দিনের সভাপতিত্বেপ্ রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীড পটেটো ব্ল্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের প্রোডাক্ট ম্যানেজার এ এস এম,নাজমুল হক।
শাহিজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীড পটেটো ব্ল্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের রাজশাহী রিজওনাল ম্যানেজার আরিফুল ইসলাম, অফিসার আমিনুল ইসলাম, রাজশাহী ডিলার: রাশেদুল ইসলাম, ইউনুস আলী, নুরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মৌগাছি ইউনিয়নের আলু ও ধান চাষী কৃষকগন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের সর্বোচ্চ গুণগত সম্পন্ন আলুও ধান বীজ, ব্রাক সীডের গুণগত মান ভালো।