• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

মানিকগঞ্জে ১০১ কেজি গাজাঁসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মানিকগঞ্জের শিবালয়ে ১০১ কেজি গাজাঁসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি ৩। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শিবালয় উপজেলার পাটুরিয়া ট্রাক টার্মিনাল এলাকায় একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ১০১.৪৪ কেজি গাজাঁসহ বি- বাড়ীয়া জেলার সোহেল মিয়া, মো: মিকাইল ও ইমরান মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো তারা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ