• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

দেশের আওয়াজ ডেস্ক : / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বিজয়নগরের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি সিএনজি এবং চান্দুরা থেকে শিমলাঘামী দুইটি মোটরসাইকেল রামুপুরা এলাকায় মোটরসাইকেলের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এ ছাড়াও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির ওপর উঠে গেলে আরও কয়েকজন আহত হন।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহানের ছেলে আকরাম (২২), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), তিনি নিহত আকরামের বাসায় মেহমান ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন মিয়া (২৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর মৈন্দ এলাকার শাহাজান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) এবং একই এলাকার মুকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।

আহতরা হলেন, চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন (২০), একই এলাকার ফজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও চান্দুরা কালীশিমা গ্রামের সিএনজি চালক আল আমিন (২৪)।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের স্থানীয়ভাবে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ