• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

বেলপুকুরে ৪ কেজি গাঁজাসহ একজন আটক

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৪ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ওরফে হেলাল (২৯) নামের একজনকে আটক করেছে রাজশাহীর আরএমপির বেলপুকুর থানা পুলিশ।বৃহস্পতিবার রাত ১০.১০ মিনিটে পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আটক করা হয়, বলে ওসি মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত হেলাল চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের রুহুলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আরএমপি বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নির্দেশে এসআই রিমন হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচলচনা করেন। এসময় সাইফুল ইসলাম ওরফে হেলালকে ৪ কেজী অবৈধ মাদকদ্রব্য গাঁজা একটি ব্লু কালারের টলি ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে বাধা অবস্থায় ব্যবহৃত মোটরসাইকেল আটক করেন। এব্যাপারে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ