• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]

বেলপুকুরের ২টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদকঃ / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরের ২টি ওয়ান শুটারগান ও বিপুর পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র র‌্যাব-৫ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে। ২১ (অক্টোবর) রাত্রি ১১টায় বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে র‌্যাবের ও সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গান দুইটি, টিপ চাকু তিনটি, চাইনিজ কুড়াল দশটি, লোহার হাসুয়া তিনটি ও ধারালো চুরি দুইটি দুইটি উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত সমূহ বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয় বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ