• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বেড়েছে শীতের তীব্রতা, রাজশাহীতে তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রী সেলসিয়াস। ফলে বেড়েছে শীতের তীব্রতা। বেড়েছে জনদুর্ভোগ। সেই সাথে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শুক্রবার রাজশাহী আবহাওয়া অফিসে সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এবারে শীতে রাজশাহী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ১১.৮ ও গত বুধবার ছিল ১৩.০ এবং গত মঙ্গলবার ছিল ১৪.০ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে, হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিগত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে উঠানামা করলেও তা গিয়ে দাঁড়িয়েছে ৮ ডিগ্রির ঘরে। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, ১০ ডিসেম্বর ১৩ দশমিক ৭, ১১ ডিসেম্বর ১২ দশমিক ৮ ডিগ্রি, ১২ ডিসেম্বর ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর শুক্রবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ