• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বসন্তকেদার ও বসন্তপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোজাহার ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিবেদকঃ / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী মোহনপুর উপজেলার বসন্তকেদার উচ্চ বিদ্যালয় নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০ ঘটিকার সময় বসন্তকেদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৪ নং মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নূর -এ-আলম সিদ্দিকি মুকুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, ৪ নং মৌগাছি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার আব্দুল আজিজ, ৪ নং মৌগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বি,এন,পির সভাপতি ইউসুফ আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদ মাইনুল ইসলাম, অভিভাবক সদস্য আশরাফ আলী, দাতা সদস্য রেজাউল করিম বাবু, যুব নেতা আব্দুর রাজ্জাক রাজু, সেলিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারীগণ।
অপরদিকে মোহনপুর উপজেলার বসন্তপুর উচ্চ বিদ্যালয় নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকার সময় স্কুল মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৪ নং মৌগাছি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং মৌ গাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আক্তার শামসুজ্জোহা, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ৪নং মৌগাছী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ