• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বগুড়া শাজাহানপুরের ফুলতলা এলাকায় কাঁচাবাজার থেকে খাজনার নামে চাঁদাবাজির সময় যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এ ঘটনায় শাজাহানপুর থানায় চাঁদাবাজী মামলা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) চাঁদাবাজী মামলায় তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—বগুড়া জেলা যুবলীগের সদস্য শহরের চক ফরিদ কলোনী এলাকার সামসাদ আলী (৪৮),যুবলীগ কর্মী ফুলতলা এলাকার মোবারক আলী (২০), চক ফরিদ কলেনীর সৈকত মাহামুদ (২১)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে সামসাদসহ তিনজন ফুলতলা কাঁচাবাজারে পৌরসভার নির্ধারিত খাজনা চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা এসে তিনজনকে আটক করেন।

পরে তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।শুক্রবার রাতে ফুলতলা এলাকার আকবর আলী নামের একজন ব্যবসায়ী বাদী হয়ে আটককৃতদের নামে চাঁদাবাজী মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ