• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় মিটার চুরি! মিল মালিকদের জিম্মি করে অর্থ আদায়

মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন ডাউল মিলের মিটার চুরির হিরিক চলছে। গত কয়েক দিন ধরে উপজেলার বানেশ্বর ও বেলপুকুরের ডাউল মিল ও স‘মিলের মিটার চুরি করে মিল মালিকদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে, গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাত্রিতে বেলপুকুর ও বানেশ্বর এলাকার ডাউল মিল ও স‘মিলের মিটার চুরি হয়। চুরি হওয়া ডাল মিলগুলি হলো, জাহিদ ডাউল মিল, অয়নাল এন্ড আলাল ডাউল মিল, বানেশ্বর নামাজ গ্রামের স‘মিল রয়েছে। এছাড়াও বেশ কয়েক দিন ধরে কয়েটি ডাউল মিলের মিটার চুরি হয়। এসব মিল ও স‘মিলের মিটার চুরির পর একটি চিরকুটে একটি রবি নম্বর (০১৮৫৬৬৬৫৪৯২) দিয়ে রেখে যায় চোরেরা। পরে সকালে মিল মালিকেরা উক্ত রবি নম্বরে ফোন দিলে প্রত্যেক মিটারের জন্য বিকাশে ৬হাজার টাকা দেওয়া কথা জানানো হয়। মিল মালিকেরা নিরুপায় হয়ে উক্ত নম্বরে ৬হাজার টাকা বিকাশ করার পর মিটারগুলি কোথায় রাখা হয়েছে তার খোঁজ দেওয়া হয়। তাদের দেওয়া তথ্য মতে মিল মালিকের মিটারগুলি উদ্ধার করে পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে মিটার সংযোগ নেয়। এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি পুঠিয়া জেনাল অফিসের ডিজিএম আহসানুল করিম বলেন, ভুক্তভোগীর আমার কাছে এসেছিলো। আমি তাদের থানায় অভিযোগ করতে বলেছি। থানায় অভিযোগ হলে নম্বরটি ট্র্যাক করে প্রতারক চোরদের আটক করা যেতে পারে। এছাড়াও তিনি বলেন, একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার জন্য মিটারগুলি চুরি করছে বলে তিনি অভিযোগ করেন। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, মিটার চুরির বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ