• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ার উপজেলা নির্বাহী অফিসার বদলী

নিজস্ব প্রতিবেদক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

রাজশাহী পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ’কে বদলি করা হয়েছে। তবে নতুন কোন ইউএনও দেওয়া হয়নি এ উপজেলায়।

মঙ্গলবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলীর আদেশ দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিসিএস প্রশাসন একাডেমির সহকারি পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ ৩৩ তম বিসিএস’র একজন কর্মকর্তা। তিনি ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ৮ তারিখ পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ