• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন আটক

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদকসহ বিভিন্ন মামলায় আট আসামিকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানাযায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিন্টু (৩৫) , পিরগাছা এলাকার মৃত জফির আলীর ছেলে আব্দুল কুদ্দুস, সোহেল রানা(৩৫), সোহরাব হোসেন, জাহাঙ্গীর, আরমান আলী, সব্দুল আলীর ছেলে গন্ডগোহালী এলাকার মাসুদুর রহমান মাসুদ ও রকিবুল ইসলাম রকি।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা একজন নিয়মিত মামলা এবং বাকিরা সব বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রাতে তাদেরকে আটক করে আজ বুধবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ