• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় ৫৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকা থেকে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটক মাদক কারবারির নাম ফজলে রাব্বী হৃদয় (২৩)। সে জেলার পুঠিয়ার নয়াপাড়া গ্রামের রহিদ মোল্লার পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে উপজেলার নয়াপাড়াস্থ কুদ্দুস মোল্লার বাড়িতে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ফজলে রাব্বী হৃদয় সে বাড়িতে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফজলে রাব্বী হৃদয়কে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ৫৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আব্দুর রহিম মোল্লা নামের এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মাদক কারবারি ফজলে রাব্বিকে থানায় সোপর্দ করা হয়েছে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ৫৭ কেজি গাঁজাসহ একজন মাদক কার বারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ