• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড 

মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদকঃ / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া, বানেশ্বরের পশ্চিম খুঁটিপাড়া ও কার্তিকপাড়াসহ কয়েকটি স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।  পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস   সোমবার(৮ ডিসেম্বর) এই মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড প্রদান করেন।  

অভিযানকালে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।  

আসামিদের মধ্যে নয়নকে ৪ মাস, জিয়ারুলকে ২ মাস, সোহাগ ও মোস্তাকিনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ