ময়মনসিংহ সদর উপজেলার ৪নং-পরানগঞ্জ ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চলছে রমরমা জুয়ার আসর। পরানগঞ্জ ইউনিয়নের দুইটি স্পটে চলছে দিবারাত্রি দীর্ঘস্থায়ী জুয়ার আসর জুয়াবিরোধী কঠোর পদক্ষেপ চান এলাকাবাসী।ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জের বীর বওলা,ও আব্দুল্লাহপুর গ্রামসহ দুইটি স্পটে দীর্ঘদিন ধরে চলছে কড়ি দিয়ে রমরমা জুয়ার আসর।
ইউনিয়নের বীর বওলা গ্রামে রব্বানীর বাড়ির পিছনে কড়ি দিয়ে চলচ্ছে রমরমা জুয়ার আসর জুয়ার বোড মালিক মোঃ রব্বানী মোঃ মাহাবুব হক ভন্ড মোঃ পুলিশের সোর্স মোঃ নবী হোসেন।
একইসঙ্গে আব্দুল্লাহপুর গ্রামের পুলিশের সোর্স বাবুর বাড়ির উত্তর দিকে তিন তাশ দিয়ে রমরমা জুয়ার আসর চলছে। জুয়ার বোড মালিক পুলিশের সোর্স বাবু মিয়া মোঃ রবি মিয়া গংদের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ জুয়ার আসর গুলোকে কেন্দ্র করে সেচপাম্ম চুরি সহ মাদক সেনন্টিকেট সহ বিভিন্ন অপরাধীদের দৌরত্ন চলছে। সূত্রে জানাযায়-এলাকার প্রভাবশালী দুইটি চক্র এসব জুয়ার আসর চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ মানুষ জুয়া খেলার বিরুদ্ধে কথা বলতে সাহস পাইনা। এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পুলিশ নিরভ ভূমিকা পালন করছেন। দুপুর ২ টা থেকে ৫টা পযর্ন্ত প্রকাশে দিনের বেলায় জুয়ার আসর চলছে। রাত্রি ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই জুয়ার আসর দেখার কেউ নেই।
এলাকাবাসী নিষেধ করলে জুয়াড়িরা হুমকি ধামকি দেয়। পরিবারের স্কল কলেজ পরুয়া ছেলেরা বেশির ভাগ জুয়া খেলতে এসে নিঃস্ব হয়ে বাড়ি ফিরতে হচ্ছে । বিভিন্ন সময়ে জুয়া আসর চালানোর কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এমন তথ্যও মিলছে পরানগঞ্জ ইউনিয়নে।
বীর বওলা ও আব্দুল্লাহ পুর এলাকার সচেতন জনগণ এ ব্যাপারে অনেকেই বলেন ইউনিয়নে প্রতিনিয়ত চলছে রমরমা জুয়ার আসর এলাকায় স্থায়ীয় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্যে রমরমা জুয়ার আসর চলছে। পরানগঞ্জ ইউনিয়নের এলাকার সচেতন মহল জুয়াবিরোধী প্রশাসনিক কঠোর পদক্ষেপ চান পরানগঞ্জ ইউনিয়নের সচেতন মহল।