রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের আওয়ামিলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম অবশেষে জনগণের তোপের মুখে দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন।
সরকারি রাস্তা নির্মাণে অনিয়ম এবং দীর্ঘদিনের বিভিন্ন দুর্নীতির দায় মাথায় নিয়ে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
আজ বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে স্থানীয় জনতা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। তারা অভিযোগ করে, সরকারি রাস্তার নির্মাণকাজ নিম্নমানের উপকরণ দিয়ে সঠিক নিয়ম না মেনে করা হচ্ছে, যা ভবিষ্যতে দ্রুত নষ্ট হয়ে পড়বে।
চেয়ারম্যান মোটা অঙ্কের টাকা খেয়ে ঠিকাদারকে নিম্ন মানের কাজে সহযোগিতা করে আসছিলেন বলে এলাকাবাসীর দাবি।
ঘেরাওয়ে অংশ নেওয়া এলাকাবাসীরা বলেন, আমরা বহুবার চেয়ারম্যান বরাবর রাস্তার কাজ বন্ধের অনুরোধ করেছি। কিন্তু তিনি ঘুষ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) কাজে সহযোগিতা করে আসছিলেন ।
কথা বললে ভুক্তভোগী চেয়ারম্যান জানান, মোঃ নজরুল ইসলাম জোরপূর্বক আমার কাছ থেকে পদত্যাগ পত্রে নিয়েছে জনগন সই করে নিয়েছেন। নজরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এই রাস্তার কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে হচ্ছে, কীভাবে কাজ হচ্ছে তা আমার জানা নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ত্রাণ বিতরণে অনিয়ম, উন্নয়ন প্রকল্পে স্বজনপ্রীতি, এবং দলীয় প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ ছিল। তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বারবার এসব অভিযোগ থেকে পার পেয়ে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, এখনো চেয়ারম্যানের পদত্যাগ পত্র পাইনি। কোন অভিযোগও পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি গোদাগাড়ী অঞ্চলে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। জনপ্রতিনিধিরা বুঝতে পারছেন, এখন আর দুর্নীতি বা অনিয়ম করলে জনগণ চুপ করে থাকবে না।
নজরুল ইসলামের পদত্যাগ স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের জবাবদিহির শক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। এলাকাবাসী এখন সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যাতে ভবিষ্যতে অন্য কেউ এমন অনিয়মে লিপ্ত না হয়।