• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]

নাটোরে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার

নাটোর প্রতিবেদকঃ / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

নাটোর আধুনিক সদর হাসপাতালের পেছনে গলি থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর হাসপাতালের পেছনের গলি থেকে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন নিচাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সোহেল রানা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা সাতটার দিকে সদর হাসপাতালের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় ওইখানে থাকা কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে পরিত্যক্ত একটি ব্যাগের ভেতর থেকে বিদেশি ও দেশি দুটি পিস্তল উদ্ধার করে।

এই অস্ত্র এখানে কারা এবং কী উদ্দেশ্যে নিয়ে এসেছে তা দ্রুত বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ