• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

নওগাঁয় গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

নওগাঁ প্রতিবেদকঃ / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

নওগাঁর মহাদেবপুর থেকে দুই কেজি ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার গোপাল কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪) এবং সুলতানপুর গ্রামের মৃত মমতাজের ছেলে আব্দুল আলিম (২১)। আটকের পর র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বিকেলে মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শরিফুল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সহযোগী আব্দুল আলিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের বহনকৃত মোটর সাইকেলের একটি ব্যাগ তল্লাশি করে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ